শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

মসজিদে জুমার নামাজের অনুমতি দিল লেবানন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

চলনবিলের আলো অনলাইন:

স্বাস্থ্যবিধি মেনে মসজিদগুলোতে সর্বসাধারণের জুমার নামাজ জামাতে আদায়ের অনুমতি দিয়েছে লেবানন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে মসজিদে নামাজ আদায় স্থগিত করেছিল দেশটির সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে, লেবাননের জনগণকে মহামারি বিরোধী লড়াইয়ে সহায়তা করার জন্য মসজিদে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার আহ্বান জানিয়েছে।

দেশটির সর্বোচ্চ সুন্নি মুসলিম কর্তৃপক্ষ দার আল-ফাতওয়ার এক বিবৃতি অনুসারে, আগামী ৮ ই মে থেকে মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হবে। তবে মুসল্লিরা মসজিদে প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। এছাড়া মসজিদে রমজানের তারাবির নামাজ পড়াও স্থগিত থাকবে।

ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে লেবানন গত ১৫ মার্চ থেকে মসজিদে সমস্ত জামাতে নামাজ এবং অন্যান্য ধর্মীয় সমাবেশ স্থগিত করেছিল।

উল্লেখ্য, লেবাননে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৭৫০ জন। এদের মাঝে মৃত্যু হয়েছে ২৫ জনের। সুস্থ হয়ে ফিরেছেন ২০৬ জন।

সূত্র- ইয়ানি শাফাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর