শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সিংড়ায় পুলিশের বেতনের টাকায় খাদ্য সহায়তা বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় পুলিশের বেতন-রেশন থেকে মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে ঘরে থাকা কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সিংড়া পৌর শহরের পার সিংড়া মহল্লার ৮২ টি পরিবারের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে এই সহায়তা বিতরন করা হয়।

নাটোর জেলা পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা সহ সহকারি পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জামিল আকতার ও সিংড়া থানা অফিসার ইনচার্জ নুর-এ-আলম সিদ্দিকী এসময় উপস্থিত ছিলেন। বিতরণ শেষে এসপি লিটন কুমার সাহা বলেন, কেউ না খেয়ে থাকবে না, সরকারের পাশাপাশি আমাদের বেতন-রেশন থেকেও খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হবে। ফোন দিলে খাদ্য পৌঁছে যাবে বাড়ি।

সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলা ও করোনার সংক্রমণ রোধে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর