মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় ধানবোঝাই ট্রাক উল্টে কিশোর নিহত

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় ধানবোঝাই ট্রাক উল্টে মো. আরমান আলী নামের এক কিশোর নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ মে) সকাল সাড়ে ৯টায় পৌরসভার উত্তর দমদমা বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আরমান আলী পৌর এলাকার উত্তর দমদমা মহল্লার মো. গোলাম মোস্তফার ছেলে। সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী সে।

সিংড়া থানার ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে আরমান তার মামার ট্রাক নিয়ে বিলে কাটা ধান আনতে যায়। ধানবোঝাই করে ফিরে আসার সময় রাস্তায় ওঠার সময় ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাক থেকে ছিটকে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় আরমান। এ সময় তিনজন ধানকাটা শ্রমিকও আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। নিহত আরমান নিজেই ট্রাকটি চালাচ্ছিল।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আরমানের মরদেহ তার পরিবার বাড়িতে নিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর