মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

জননেত্রী শেখ হাসিনা সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করেছেন -পলক

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, আমি আপনাদের কাছে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাই, যিনি উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও ব্যাপকহারে ইসলামী সংস্কৃতি চর্চার সুযোগ করে দিয়েছেন।

মঙ্গলবার (৭ মে) সকাল ১০টায় সিংড়া আরাফাতি হাজী কল্যাণ পরিষদের আয়োজনে ২০২৪ ইং সনে সিংড়া উপজেলা থেকে হজ্ব গমন ইচ্ছুক হাজী সাহেবদের সাথে মতবিনিময় ও উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ঈমান, নামায, রোযা, হজ্ব ও যাকাত; ইসলামের এই ৫টি স্তম্ভের মধ্যে অন্যতম হচ্ছে হজ্ব। অন্যান্য স্তম্ভগুলো পালনের জন্য কখনো আমাদের মানসিক, শারীরিক বা আর্থিক সক্ষমতার প্রয়োজন হয়। কিন্তু পবিত্র হজ্ব পালনের জন্য আমাদের মানসিক, শারীরিক ও আর্থিক সক্ষমতার সমন্বয়ের প্রয়োজন হয়। তাই আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, তিনি আপনাদেরকে পবিত্র হজ্ব পালনের জন্য সক্ষমতা দিয়েছেন ও সুযোগ করে দিয়েছেন।

পলক আরও বলেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই, আপনারা বিশ্বাস ও আস্থা রেখে আমাকে পরপর ৪ বার আপনাদের প্রতিনিধি নির্বাচন করে মহান জাতীয় সংসদে পাঠিয়েছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সততার সাথে আমার দায়িত্ব পালন করতে পারি। আমরা মহান স্রষ্টার কাছে আপনাদের জন্য দোয়া করি, আপনারা যেন খুব সহজে ও সুস্থ শরীরে পবিত্র হজ্বের সকল কাজ সম্পন্ন করে আবার আমাদের মাঝে ফেরত আসতে পারেন।

সিংড়া আরাফাতি হাজী কল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. মকবুল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মহসিন আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিংড়া উপজেলা আ.লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, সিংড়া আরাফাতি হাজী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার সাদাত। এতে দোয়া পরিচালনা করেন সিংড়া কেন্দ্রীয় মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আলী আকবর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর