মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ইকবাল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ৫:১৬ অপরাহ্ন

সারাদেশের ন্যায় পাবনাতেও চলছে তিব্র তাপদাহ। এই তাপদাহে ব্যক্তিগত উদ্যোগে তৃষ্ণার্ত পথচারী, রিকশা চালক, সিএনজি চালক, বাস চালক ও শ্রমজীবীদের কিছুটা স্বস্তি দিতে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে মানবতার সেবায় নিয়োজিত ইকবাল হোসেন ফাউন্ডেশন। বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে শহরের লতিফ টাওয়ারের সামনে  বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও দুই শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
এবিষয়ে ফারুক আহমেদ বিদ্যুৎ, মারুফ হাসান সোহান, প্রদিপ কুমার, কন্টেন্ট ক্রিয়েটর মিরাজ আফ্রিদী বলেন, এই ফাউন্ডেশন আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ইকবাল হোসেনের দ্বারা পরিচালিত একটি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটি দীর্ঘদিন যাবত গরীব দুঃখী অসহায় মানুষের সহযোগিতায় কাজ করে আসছে। তারা জানান, চলমান তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত রয়েছে। তাই ফাউন্ডেশনের নির্দেশনায় সামর্থ্য অনুযায়ী শহরের পথচারীসহ শ্রমজীবী মানুষের মাঝে ৬০০ পিস বিশুদ্ধ পানির বোতল ও ৬০০ পিস স্যালাইন বিতরণ করা করেছি। একই সঙ্গে সামর্থ্যবান ব্যক্তিদের এই তীব্র তাপদাহে শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।
এসময় উপস্থিত ছিলেন, সামসুর রহমান স্বপন, সাধক বাউল তোজাম উদ্দিন, উদয় সরকার, মশিউর রহমান বিপ্লব, পাবনা ডেস্টিনেশনের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর