মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

চাটমোহরে তীব্র গরমে বিশুদ্ধ ঠান্ডা পানি ও শরবত বিতরণ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ৫:১৩ অপরাহ্ন

পাবনার চাটমোহরে তীব্র গরমে কষ্টে থাকা গরিব ও শ্রমিক মানুষসহ সাধারণ মানুষের হাতে শবরত ও খাবার পানি বিতরণ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাটমোহরের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে স্বেচ্ছাসেবক দল চাটমোহর উপজেলা ও পৌর শাখার আয়োজনে উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক কে এম সাঈদ উল ইসলাম কাফি’র সহযোগিতায় ও চটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লেবুর সার্বিক তত্বাবধানে পৌর সদরের মির্জা মার্কেট এলাকায় চলমান তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ মানুষের মধ্যে বিশুদ্ধ ঠান্ডা খাবার পানি ও স্যালাইন শরবত বিতরণ করা হয়।

উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক কে এম সাঈদ উল ইসলাম কাফি বলেন, কয়েকদিন ধরে প্রচন্ড গরমে মানুষের কষ্ট বেড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ ও শ্রমিকদের কষ্ট সীমাহীন। রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ অবস্থায় বসে থাকতে পারে না। রাজনীতির প্রধান উদ্দেশ্য হলো মানব সেবা করা। তাই আমরা স্বেচ্ছাসেবক দল চাটমোহর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

এসময় উপস্থিত ছিলেন, চাটমোহর পৌর বিএনপির আহবায়ক এ এম জাকারিয়া, যুগ্ন আহবায়ক জিয়ারুল হক সিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেন, উপজেলা ছাত্র দলের যুগ্ন আহবায়ক মামুন হোসেন, পৌর যুবদলের আহবায়ক তানভির জুয়েল লিখন, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাকিব হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর