মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

চাটমোহরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১২:১৬ অপরাহ্ন

পাবনার চাটমোহরে অনুষ্ঠিত হলো বিশেষ প্রার্থনা ইসতিসকার নামাজ। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় দেশব্যাপী চলছে তীব্র তাপপ্রবাহ। তাপপ্রবাহে জনজীবন যখন বিপর্যস্ত এমন সময়ে বৃষ্টির প্রার্থনা করে ইসতিসকার নামাজ আদায় করেন উপজেলার মুসুল্লীরা।
পাবনা জেলা ওলামা পরিষদ চাটমোহর উপজেলা শাখার আয়োজনে শনিবার (২৭ এপ্রিল) সকাল ১১ টায় চাটমোহর সরকারী আর সিএন এন্ড বিএস এন পাইলট উচ্চ বিদ্যালয় বালুচর ঐতিহাসিক খেলার মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজে ইমামতি করেন গুরুদাসপুর কওমী মাদরাসার মুহতামিম মুফতি আব্দুল আহাদ। এর আগে একইদিন উপজেলার হান্ডিয়াল কলেজে মাঠে এলাকাবাসীর উদ্যোগে সকাল ১০টায় ইসতিসকার নামাজ আদায় করা হয়।

তীব্র রোদ উপেক্ষা করে চাটমোহরের বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণী পেশা বয়সের মানুষ এ নামাজে অংশগ্রহণ করেন। খড়া, অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা শেষে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। দীর্ঘ প্রায় ৭৬ বছর পর এমন অনাবৃষ্টি ও খড়া থেকে রক্ষা পেতে মুসুল্লীরা ক্ষমা প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর