মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় চোরাই মোটরসাইকেলসহ দুজন গ্রেপ্তার

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিংড়া থানার ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত পৌন ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোট কালিকাপুর গ্রামে মৃত আঃ রাজ্জাক প্রাং এর ছেলে মোঃ রাশিদুল ইসলাম (৪২) এর বাড়িতে অভিযান চালিয়ে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে মোটরসাইকেলটি উপজেলার দেবত্তর গ্রামের মৃত জেলহক মোল্লার ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৮) এর নিকট থেকে কম দামে ক্রয় করে বলে জানায়। পরবর্তীতে সিংড়া থানা পুলিশ মোঃ আরিফুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে গাড়ীটি চোরাই বলে স্বীকার করে। অতঃপর সিংড়া থানা পুলিশ রাত আড়াইটায় মোটরসাইকেলটি জব্দ করেন এবং আসামীদের গ্রেপ্তার করেন।

সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। মামলার মাধ্যমে দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর