মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

সুজানগরের দুলাই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ একাধিক অভিযোগ করেছে ১২ ইউপি সদস্য

সুজানগর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ১০:০৪ অপরাহ্ন

সুজানগরের দুলাই মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাজাহানের বিরুদ্ধে ইউপি সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে অর্থ আত্মসাত সহ একাধিক অভিযোগ করেছেন ১২ জন ইউপি সদস্য। সোমবার বিকেলে পাবনার সুজানগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) বরাবর একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে ট্যাক্সের ৭ লাখ টাকা, জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদ পত্র, ট্রেড লাইসেন্সের টাকা আত্মসাৎ এবং ইউপি সদস্যদের সাথে আলোচনা না করে ইচ্ছে মত বিভিন্ন প্রকল্পের কমিটি করে টাকা উত্তোলন করে থাকেন বলে অভিযোগ দায়ের করা হয়। ইউপি সদস্যদের ১৫ মাসের সম্মানী ভাতা থেকে বঞ্চিত করে রেখেছেন। ইউপি সদস্যরা সম্মানী চাইলেই চেয়ারম্যান বলেন, পরিষদের ব্যাংক একাউন্টে টাকা নেই। ইউপি সদস্যরা আরো জানান, চেয়ারম্যানের টাকা আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতা দিন দিন বেড়েই চলছে। নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দেওয়া হলো। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাজাহান ,এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে কিছু কুচক্র মহল তাদের কে উস্কানি দিয়ে অভিযোগ দায়ের করিয়েছেন।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত পর্যায়ে রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর