মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আটঘরিয়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৯:৫৮ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম।
বুধবার (১৭এপ্রিল) সকালে আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাদিউল ইসলাম, কৃষি অফিসার সজীব আল মারুফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া প্রমুখ।
উক্ত আলোচনা সভায় প্রাণী সম্পদ অফিসার আকলিমা খাতুন,  মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
অপর দিকে উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মোঃ আব্দুস সবুর খান, মোঃ মিজানুর রহমান প্রমুখ।
পরে সহকারী শিক্ষক মাওলানা মোঃ আমিরুল ইসলাম দোয়া মাহফিল পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর