মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

চাটমোহরে জাঁকজমকপূর্ন বাংলা নতুন বর্ষ বরণ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪, ৮:৫৭ অপরাহ্ন

পাবনার চাটমোহরে বাংলা নতুন বছরকে জাঁকজমকপুর্ণ বরণ করেছে এলাকাবাসী। পহেলা বৈশাখ রবিবার এ উপলক্ষ্যে বিভিন্ন স্থানে র‌্যালী, পানতা ভাত খাওয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা-৩ এলাকার এমপি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।

মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন চাটমোহর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম, সাবেক পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল প্রমুখ।

উপজেলা পরিষদের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পানতা ভাত খাওয়া ছিল বিশেষ আকর্ষণ। এদিকে উপজেলার আঞ্চলিক সাংস্কৃতিক সংঘ আনকুটিয়ার আয়োজনে র‌্যালী, পানতা ভাত খাওয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে ডিবিগ্রাম ইউপি চেয়ারম্যান শামীম হোসাইন, বাংলাদেশ টেলিভিশনের শিল্পী বজলুল হক সুসান, গীতিকার ইশারত আলী, গীতিকার ইকবাল কবীর রনজু, গীতিকার মোহাইমিনুল হালিম, দেওয়ান মাহবুবুর রহমান চন্দন, সহকারি অধ্যাপক নুর মোহাম্মদ বেনজীর প্রমুখ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে বৈশাখকে স্বাগত জানাতে “এসো হে বৈশাখ এসো এসো” সহ বৈশাখের গান পরিবেশন করেন সংঘটির শিল্পীরা। এছাড়া চাটমোহর সরকারী রাজা চন্দ্রনাথ ও বাবু সম্ভুনাথ পাইলট উচ্চবিদ্যালয়সহ বেশ কিছু প্রতিষ্ঠান দিবসটি সাড়ম্বরে উদযাপন করে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর