মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আটঘরিয়ায় আনন্দ ও উচ্ছ্বাসের মধ্যদিয়ে বাংলা নববর্ষ উদযাপন

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪, ২:০৩ অপরাহ্ন

বাঙালির পাতে বাহারি ভর্তা, সঙ্গে কাঁচামরিচ আর পেঁয়াজ, ব্যস, পেটতো ভরবেই, একইসঙ্গে মনও জুড়াবে। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ করতে পান্তা-ইলিশ আর ভর্তা দিয়ে ভাত খাওয়ার চলে সেই আদিকাল থেকেই।
আটঘরিয়ায় বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ঢাক ঢোল পিটিয়ে, শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম এসে শেষ হয়।
রবিবার সকালে উপজেলা প্রশাসন উদ্যোগে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানে, লোকজ নৃত্য, আবৃত্তির মাধ্যমে নববর্ষকে আবহন করা হয়।
শোভাযাত্রায় অংশ নেয় উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাদিউল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, প্রাণী সম্পদ অফিসার আকলিমা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাজাহান আলী, দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় অধ্যক্ষ আতাউর রহমান, প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, প্রধান শিক্ষক বেলাল হোসেন খান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক সহ সাংস্কৃতিক কর্মী ও সর্বস্তরের মানুষ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর