মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো বোনের মৃত্যু

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই বোনের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের ঢাকঢোর ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
লালোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক শুভ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশুরা হলেন- উপজেলার ঢাকঢোর ডাঙ্গাপাড়া গ্রামের ফারুক হোসেনের মেয়ে ফারিয়া আক্তার (৭) এবং নাটোর শহরের তেবাড়িয়া এলাকার সৌদি প্রবাসী রায়হান হোসেনের মেয়ে ফাতেমা (০৭)।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ঈদে মা-বাবার সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে সাত বছর বয়সী ফাতেমা। আজ শনিবার বেলা ১১টার দিকে মামাতো বোন ফারিয়ার সঙ্গে বাড়ির পাশে খেলছিল। পরে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। এরপর তারা ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজা-খুঁজি করতে থাকেন। একপর্যায়ে পরিবারের লোকজন পুকুরের পানিতে দু’জনের মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
ইউপি চেয়ারম্যান একরামুল হক শুভ বলেন, সকালে পুকুরের পানিতে গোসলে নেমে ডুবে গিয়ে দু’জনের মৃত্যু হয়। সম্পর্কে তারা মামাতো ও ফুফাতো বোন। দু’বোনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর