মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আটঘরিয়ায় বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে প্রান গেলো যুবকের

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪, ১:২৩ পূর্বাহ্ন

মধ্যরাতে মোটরসাইকেলে বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে প্রাণ গেল আলী হোসেন (২০) নামের এক যুবকের।
এসময় আহত হয়েছে আরো দুইজন। মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে পাবনার দেবোত্তর-একদন্ত  সড়কের শ্রীকান্তপুর (পুস্তিগাছা) নামক স্থানে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে গাছের সাথে ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন আটঘরিয়া পৌর এলাকার দেবোত্তর ৮ নং ওয়ার্ডের মোঃ মোখলেসুর রহমানের ছেলে।
এলাকাবাসী জানায়, আলী হোসেন, অন্তু ও রিজভী তিন বন্ধু গভীর রাতে রাস্তায় মোটরসাইকেল নিয়ে  বেড়াতে বের হয়েছিলেন। এ সময় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে।
এ সময় তিনজন গুরুতর আহত হয়। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে আলী হোসেনকে অসংখ্যজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তার মৃত্যু হয়। আটঘরিয়া থানার (ওসি)  হাদিউল ইসলাম জানান, বেপোরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর