মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় বিএনপির ঈদসামগ্রী পেল ৬’শ পরিবার

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় ৬’শ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে বিএনপি। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়।
ঈদসামগ্রী বিতরণ করেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক অ্যাড. আলী আজগর খান, সদস্য সচিব তায়েজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর যুবদলের আহ্বায়ক এড. নাজমুল হক, জয়নুল আবেদীন বিদ্যুৎ, ছাত্রদল নেতা মিলন হোসেন রাকিব, বাদশা আহমেদ প্রমুখ।
দাউদার মাহমুদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পরামর্শক্রমে ৬’শ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। সুখে-দুঃখে বিএনপি সবসময়ই অসহায় মানুষের পাশে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর