সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দি জেন্টলম্যান’স কাট এর আয়োজনে র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন নাগরপুরে সাবেক ছাত্রনেতার মাতার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন নেতৃবৃন্দ নাগরপুরে সাবেক ছাত্রনেতা আবুল হোসাইনের মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সড়ক বিভাগের আছে শুধু সতর্কবাণী; নেই কার্যকর ভূমিকা মানিকগঞ্জে অটোরিকশার লোভে বন্ধুকে হত্যা আটক ৩ রাজশাহীতে নারী আইনজীবী ফোরাম গঠন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত  রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তারে সাংবাদিকদের বিক্ষোভ-মানববন্ধন

আটঘরিয়ায় চাঁদউল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

পাবনার আটঘরিয়ায় চাঁদউল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ডেঙ্গাগ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও লন্ডন প্রবাসী ব্যারিস্টার ইকবাল হোসেন বাদশার নিজ অর্থ্যায়নে নিজ বাসভবন প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবিবার(৭এপ্রিল) সকালে চাঁদউল্লাহ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল রাজ্জাক প্রামানিকের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির ছিলেন ডেঙ্গাগ্রাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো: আশরাফুল আলম।
উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সোহেল রানা, শামীম হোসেন, সুজন, আমজাদ হোসেন, শুভ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।
এসময় সরজমিনে অসহায় দরিদ্র মানুষের সাথে কথা বলে জানা গেছে, জায়দা,তফিজ, রহিমা, মাজেদা,ফাতেমা, খোদেজা, সাবিরন, মাহিরন, মকসেদ আলীর মত হতদরিদ্র অসহায় মানুষের বসবাস করেন এই গ্রামে।
তবে এসকল মানুষের অভিযোগ  সংসারে ছেলে মেয়েরা থাকলেও তার কোন খোঁজ খবর নেয় না কেউ। অনেকেরই নিজের নেই বসটভিটা। মানুষের বাড়ী বাড়ী চেয়ে চিন্তে দিন গুজরান করেন।
তারা এপ্রতিবেদক বলেন, দিনের খাওয়ারই জোটে না ; আবার ঈদ কিসের। তবে আমরা সবাই এবারের ঈদের ব্যারিস্টার ইকবাল হোসেন বাদশার ঈদ উপহার পেয়ে বেজায় খুশি’। “ঈদের আগে এত জিনিস পাইছি আল্লাহ আমাগোর ব্যারিস্টার সাহেবকে ভালো রাখবো।
রোববার(৭ এপ্রিল) সকালে একদন্ত ইউনিয়নের ডেঙ্গাগ্রামে নিজ বাসভবন প্রাঙ্গনে এ অনাঢ়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ সব অসচ্ছল পরিবারের মধ্যে ব্যারিস্টার ইকবাল হোসেন বাদশার পক্ষে ‘ঈদ উপহার” হস্তান্তর করেন ডেঙ্গাগ্রাম কলেজের সহকারী অধ্যাপক  মো: আশরাফুল আলম।
ডেঙ্গাগ্রাম কলেজের সহকারী অধ্যাপক আশরাফুল আলম জানান, চাঁদউল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা ব্যারিষ্টার ইকবাল হোসেন বাদশার  এর উদ্যোগে উপজেলার দেড়শ থেকে দুইশ হত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ এবং দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
গরীব অসহায় ও দুস্থ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাঁদউল্লাহ ফাউন্ডেশনের এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আপনারা সবাই ব্যারিষ্টার ইকবাল হোসেন বাদশার জন্য দোয়া করবেন যাতে সব সময় আপনাদের পাশে থেকে আরো যেন সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর