মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আটঘরিয়ায় ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের দুই নেতাসহ গ্রেপ্তার তিন

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৩১ মার্চ, ২০২৪, ৮:৪২ অপরাহ্ন

পাবনার আটঘরিয়ায় অপহৃত সাব্বির হোসেনকে উদ্ধার এবং অপরহণের অভিযোগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার আটঘরিয়া বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, আটঘরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক ও পৌর এলাকার ধলেশ্বর মহল্লার রোমজান আলীর ছেলেন নুরুল ইসলাম ওরফে নুরু (৩০), আটঘরিয়া কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি ও আটঘরিয়ার বাজার এলাকার হোসেন আলীর ছেলে মনিরুল (২৮) ও ধলেশ্বর গ্রামের গোলজার আলীর ছেলে সন্ত্রাসী ইমরান (২৩)।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আব্দুল করিম জানান, আটঘরিয়ার নওদাপাড়া গ্রামের রায়হান আলী পাশ্ববতী গ্রামের আক্তার হোসেনের কাছে ৫০ হাজার টাকা পায় এই টাকা তুলে দিতে ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ নেতাদের দায়িত্ব দেন রায়হান।
গত শনিবার ছাত্রলীগ নেতা মনিরুল, সেচ্ছাসেবক লীগ নেতা নুরু, ইমরানসহ বেশ কয়েকজন যুবক আক্তার হোসেনের  ছেলে সাব্বির হোসেনকে বেরুয়ান গ্রাম থেকে অপহরণ করে।
বিষয়টি ৯৯৯ ফোন করা হলে আটঘরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে অপহৃত সাব্বিরকে উদ্ধার ও ওই তিনজনকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় আক্তার হোসেন  বাদী হয়ে আটঘরিয়া থানায় একটি চাঁদাবাজী ও অপহরণ মামলা হয়েছে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম জানান, ৬ আসামীদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকী তিনজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর