মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় কীটনাশক স্প্রে করে ধান নষ্ট, থানায় অভিযোগ

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

নাটোরের সিংড়ার চৌগ্রাম ইউনিয়নের তেরবাড়িয়া গ্রামের মাঠে ক্ষতিকর কীটনাশক স্প্রে করে ৭ বিঘা জমির ধান নষ্ট করে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী কৃষক আব্দুল মান্নান জানিয়েছেন, এতে তার প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনায় শুক্রবার (২৯ মার্চ ) দুপুরে ভুক্তভোগী আব্দুল মান্নান বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে সিংড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ধান ক্ষেত নষ্ট করার ঘটনায় অভিযুক্তরা হলেন উপজেলার তেরবাড়িয়া গ্রামের মোঃ আকরাম আলী বুড়া (৬০), মোসলেম উদ্দিন (৪৫) ও জবান আলী।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চৌগ্রাম ইউনিয়নের তেরবাড়িয়া গ্রামের কৃষক আব্দুল মান্নান চলতি ইরিবোরো মৌসুমে প্রায় ৭ বিঘা জমিতে মিনিকেট ধান চাষ করেন। কৃষক আব্দুল মান্নানের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষগণ গত ২৮ মার্চ দিবাগত রাতে তার জমিতে ক্ষতিকর কীটনাশক স্প্রে করে ৭ বিঘা জমির ধান সম্পূর্ণ নষ্ট করে ফেলে। তদন্ত সাপেক্ষে ক্ষতিপূরণসহ সঠিক বিচারের দাবি জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আকরাম আলী ওরফে বুড়া মুঠোফোনে জানান, অভিযোগ সত্য নয়। আমাকে ফাঁসানোর জন্য প্রতিপক্ষ নিজেরাই এই মিথ্যা অভিযোগ করেছে।
সিংড়া থানার ওসি মোঃ আবুল কালাম বলেন,  লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর