মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

সুজানগরে সন্ত্রাসী হামলায় বীরমুক্তিযোদ্ধা সহ গুরুতর আহত ৪

সুজানগর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ৬:২২ অপরাহ্ন

সুজানগরে পূর্ব শত্রুতার জের ধরে এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় বীরমুক্তিযোদ্ধা সহ গুরুতর আহত হয়েছে ৪ জন। আহতরা হলেন, চলনা গ্রামের বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান (৭৯) ওরফে আফাজ, মৃত ইনতাজ মহরীর ছেলে স্বপন (২৭), আফসার প্রামাণিকের ছেলে মুক্তার (৪০) ও ইকতার (৪৫)। মঙ্গলবার সন্ধ্যায় পাবনার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের চলনা বাজারে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সুজানগর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। এজাহারের ভিত্তিতে জানা যায়, চলনা গ্রামের জব্বার প্রামাণিকের ছেলে হাদি, আফতাব প্রামাণিকের ছেলে সায়েম, আতিয়ার প্রামাণিকের ছেলে ময়নুল ও সুলতান সহ প্রায় ১০ জন সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অতর্কিত ভাবে স্বপনের উপর হামলা করে এলোপাথাড়ী কুপিয়ে জখম করে। স্বপনের চিৎকারে বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, মুক্তার প্রামানিক ও ইকতার এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদের কে এলোপাথাড়ী কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা তাদের ফেলে রেখে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন আহতদের উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে আহতরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর