মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আটঘরিয়ায় এক জনকে পিটিয়ে জখম

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ৯:৫৪ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলার শ্রীকান্তপুর গ্রামের ছায়েম উদ্দিনের ছেলে বাবুর খুটির জোর কোথায়। এনিয়ে এলাকায় চরম আংতকের সৃষ্টি হয়েছে।
তবে তার বিরুদ্ধে কেউ মুখ খুললে যে কোন সময়ে মেরে ফেলার হুমকি দিচ্ছে। জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শুকুর আলীকে লাঠিসোটা, জিআইপাইপ দিয়ে বেধরক মারপিট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এটঘনায় শুকুর আলীর মা আয়মালা বাদী হয়ে আটঘরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার(২৭ মার্চ) বিকাল সাড়ে ৫ টার দিকে শ্রীকান্তপুর গ্রামের নিজ বাড়িতে।
অভিযোগ পত্রে জানা গেছে, ৩৮ বছর পৃর্বে উপজেলার  দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামের ওমর আলীর স্ত্রী আয়মালা শ্রীকান্তপুর মৌজায় খতিয়ান নং ৮৭৫, দাগ নং ১০০৩,১০০৫, পুকুরবাড়ীর ১১ শতাংশ জমি একই এলাকার মৃত ইমাম আলীর কাছ থেকে ক্রয় করেন।
ক্রয়কৃত জমির উপর আয়মালা পরিবার পরিজন নিয়ে বসবাস করেন। ঘটনারদিন বিকালে আয়মালার ছেলে শুকুর আলী নিজ বাড়িতে সংসারিক কাজ করছিলেন। এসময় আব্দুল গনি ও বাবু কোনো কারন ছাড়াই কাজ করতে বাধা সৃষ্টি করেন।
এতে আয়মালা ও তার ছেলে শুকুর আলী জিজ্ঞাসা করলে তারা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায়  গালিগালাজ করে এবং কিল,ঘুসি লাথি, হকিষ্টিক
দিয়ে এলোপাতাড়ি ভাবে তার বাম পায় মারপিট করলে শুকুর আলী মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন শুকুর আলীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।
তবে আহত শুকুর আলী জানান, এর আগেও কয়েকবার আমাকে মারধর করেছে। এবার বাবু আমাকে কোনো কারন ছাড়াই এসে হকিস্টিক দিয়ে আমার বাম পায়ে এলোপাতারি মারপিট করে ফোলা জখম করে দিয়েছে। প্রতিনিয়তই  আমাকে এবং আমার পরিবারকে যে কোনো মুহুর্তে মেরে ফেলার হুমকি দিচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর