মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আটঘরিয়ায় গাছকাটা কেন্দ্র করে মহিলাসহ ২ জন আহত 

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ৮:২০ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলার মিয়াপাড়া গ্রামে গাছকাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে মহিলা সহ ২ জন আহত হয়েছে। গুরুত্বর আহত অবস্থায় ফরিদা খাতুনকে পাবনা অর্থোপেডিক সার্জারি ওয়াডে ২ নং ব্রেড চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এঘটনায় আহত ফরিদা খাতুনের স্বামী আলীমুদ্দিন বাদী হয়ে আটঘরিয়া থানায় একটি  অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, গত বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে উপজেলার চাঁদভা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আহম্মদ আলী শেখ এর ছেলে আলীমুদ্দিন তার নিজস্ব জমির উপর বরই ও মেহগনি গাছ রোপন করে।
এদিন দুপুরে প্রতিবেশী মুর্শিদা, নুর জাহান, তাজউদ্দীন, শিহাব গং জোর পৃর্বক আমার  মালিকানাধীন জমির উপর রোপনকৃত মুল্যবান  মেহগনি গাছ দা, কুড়াল, কোদাল সহ অস্ত্র সস্ত্র দ্বারা কাটিতে থাকে।
এসময় আমার স্ত্রী ফরিদা খাতুন তাদেরকে  নিষেধ বা বাঁধা দিলে তারা ঘিরে ধরে এলাোপাথারী ভাবে বেধরক মারপিট করে ফোলা জখম এবং মাথায় প্রচন্ড আঘাত করে।
এতে আমার স্ত্রী ফরিদা খাতুনের আত্নচিৎকারে তাদের হাতে থাকা কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় লক্ষ্য করে আঘাত করে মাথা ফাঁটিয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।
পরে নুর জাহান আমার স্ত্রীকে গলায় শাড়ি পেচিয়ে শ্বাস রোধে হত্যার চেষ্টা করে। আমি খবর পেয়ে আমার স্ত্রী ফরিদা খাতুনকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য ভর্তি করা হয়।
এবিষয়ে আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাদিউল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইননাগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর