মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

জমিজমার বিরোধের জেরে প্রতিপক্ষের বেধরক মারপিটে মিন্টু সহ আহত ১০ জন, হাসপাতালে ভর্তি

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ৮:১৭ অপরাহ্ন

পাবনায় জমিজমার সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বেধরক মারপিটে পত্রিকা বিক্রেতা মিন্টু সহ ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৩ জনকে গুরুত্বর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার বিবরণে জানা গেছে, সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ভজেন্দ্রপুর গ্রামের মসলেম উদ্দিন ছেলে
পত্রিকা বিক্রেতা মিন্টুর চাচাতো ভাই আব্দুল মতিনের সাথে একই গ্রামের আবুল কাশেমের পুত্র আফাজ গং এর সাথে দীর্ঘ দিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে।
গ্রাম্য সালিশি বৈঠকে চাচাতো ভাই মতিনের পক্ষে পত্রিকা বিক্রেতা মিন্টু কথা বলায় ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ কাশেম, আফাজ, আব্দুল্লাহ ও শান্ত সহ ৮ থেকে ১০ জন লাঠিশোটা, জি আই পাইপ, হাসুয়া সহ ধারালো অস্ত্র নিয়ে শনিবার (২৩ মার্চ) দুপুরে মিন্টু, নাজমুল, শামীমকে বেধরক মারপিট পিট করে মারাত্মকভাবে জখম করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরে পরিবার লোকজন মুর্মুষ অবস্থায় আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহতরা হলো- মিন্টু, নাজমুল, শামীম। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় পাবনা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
এছাড়াও পরে প্রতিপক্ষের লোকজন আহতদের বাড়ি ঘরে হামলা করে কয়েকজন মহিলাদেরকে মারধর করে আহত করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনি পদক্ষেপের প্রস্তুতি চলছিল।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর