মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন

পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম হোসেন শানু (৪০) নামের একজন নিহত হয়েছেন। শুক্রবার (২২ মার্চ) বেলা ১২ টার দিকে উপজেলার কালিকাপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শামীম কালিকাপুর দেওয়ানপাড়া এলাকার আবুল মুন্সীর ছেলে। ওই এলাকার স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে পুকুর সংস্কারের জন্য এসকেভেটর দিয়ে পুকুর সংস্কারের কাজ করতেছিল। প্রতিদিনের মতো শামীম পুকুরের পানি সেচের জন্য ইলেকট্রিক সেচ পাম্প লাগায়। পরে সেচ পাম্পে ট্রুটি দেখে নিজেই ইলেকট্রিক তারে হাত দেয়। তারটি লিক থাকায় শর্ট সার্কিট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মরদেহটি ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর