মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ঈশ্বরদীতে মুদি দোকানের দেয়াল ভেঙ্গে দুর্ধর্ষ চুরি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২০ মার্চ, ২০২৪, ৫:৩৬ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে মুদি দোকানের দেয়াল ভেঙ্গে নগদ টাকা ও বিভিন্ন ধরণের মালামালসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরের দল। মঙ্গলবার (১৯ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে শহরের ফতেমোহাম্মাদপুর লোকেসেড পানির ট্যাংকির মোড়ে মো. শাকিব হোসেনের দোকানে ভয়াবহ চুরির এই ঘটনা ঘটে। ঈশ্বরদী ফতেমোহাম্মাদপুর এলাকার মো. আব্দুল বারীর ছেলে ক্ষতিগ্রস্থ মুদি ব্যবসায়ী মো. শাকিব হোসেন জানান, রেলওয়ের লোকেসেড পানির ট্যাংকির মোড়ে গত ৮মাস আগে বাঁধন স্টোর নামে একটি মুদির দোকান বসিয়েছেন। সেখানে মুদি মালামালের পাশাপাশি টাকা লেনদেনের বিকাশ, কনফেকশনারি পণ্য বিক্রয় করা হতো। মঙ্গলবার ভোরে দোকানের পাশে বসবাসকারী রানা নামের এক প্রতিবেশি দোকানের ভেতর আলো জ্বলতে দেখে আরেক প্রতিবেশি ইসমাইল হোসেনকে জানান। তাদের নিকট থেকে খবর পেয়ে দ্রুত দোকানে এসে দেখেন দোকানের‌ দেয়াল ভেঙ্গে বিভিন্ন ধরণের মালামালসহ নগদ টাকা নিয়ে গেছে চোরেরা।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে ম্যাসেজ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মুদি ব্যবসায়ী মো. শাকিব হোসেন লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর