মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আমিনপুরে কবরস্থান থেকে রাতের অন্ধকারে ১৪টি কঙ্কাল উধাও

শরিফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

পাবনা আমিনপুরের একটি কবরস্থান থেকে রাতের অন্ধকারে ১৪টি মরদেহের কঙ্কাল চুরি হওয়ার খবর পাওয়া গেছে।
১৯ই মার্চ দিবাগত রাতে পাবনা জেলার আমিনপুর থানা এলাকার নতুন বাজার সংলগ্ন খাশ আমিনপুর কেন্দ্রীয় কবরস্থানে এ ঘটনা ঘটে।
ঘটনা স্থলে থাকা স্থানীয় সুত্রে জানা যায়, কবরস্থানে দাফনকৃত মরদেহের পরিবারের একজন সদস্য কবর জিয়ারত করতে গেলে কবর খোঁড়া দেখতে পায়।এ সময় তিনি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি কালাম মন্ডল কে জানালে মুহুর্তের মধ্যে এ খবর এলাকাসহ আশপাশে ছড়িয়ে পড়ে।এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশিদ,  ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)  নুরুজ্জামান, এস আই তরিকুল ইসলাম।
কবরস্থানে দাফনকৃত মরদেহের কঙ্কাল চুরির ঘটনার প্রত্যক্ষদর্শী রেখা পারভীন জানান,ফজর নামাজ শেষে আমি  ভাইয়ের কবর জিয়ারত করতে আসি। এমন সময় কবরস্থানে ৬ – ৭ জন কালো পোশাক পরিহিত মানুষ দেখতে পাই। আমাকে দেখতে পেয়ে তারা  অতিদ্রুত ট্রাকে উঠে পালিয়ে যায়।
এঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে স্থানীয় ব্যক্তিবর্গ বলেন, যেখানে কবরস্থানে দাফনকৃত মরদেহের নিরাপত্তা নেই সেখানে আমাদের নিরাপত্তা কোথায়।
এবিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। অতিদ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর