বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নারী সার্জেন্টের গুরুতর অভিযোগ : ভ্রূণ হত্যা ও ২০ লাখ টাকা আত্মসাতের দাবি নাগরপুরে শ্রমিক নেতার সংবাদ সম্মেলন: রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা ভিত্তিহীন অপ-প্রচারের অভিযোগ মানবতার ফেরিওয়ালা খ্যাত পাকুন্দিয়া উপজেলা মহিলা বিষয়ক অফিসার স্বপন কুমার দত্তের বদলী জনিত বিদায়ী সংবর্ধনা আটোয়ারীতে বসতবাড়ী ও রাস্তার ধারে সজিনা চারা রোপনের উদ্বোধন ঝালকাঠিতে চিংড়ি রেনু জব্দ : ৫ হাজার টাকা জরিমানা অভয়নগরে মানুষ বিক্রির হাট, ধান কাটার মৌসুমে শ্রমের দাম আকাশচুম্বী হুমায়ুন আজাদ- শফিকুল ইসলাম সবুজ  আটঘরিয়ায় কৃষাণ কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত 

চাটমোহরে ট্রাক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৬:৫২ অপরাহ্ন

পাবনার চাটমোহরে ট্রাক চাপায় হুসাইন মোল্লা (১১) নামক এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিন্যাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র হুসাইন বিন্যাবাড়ি গ্রামের জাবেদ মোল্লার ছেলে এবং বিন্যাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
এলাকাবাসী ও বিদ্যালয়টির শিক্ষক আব্দুল মতিন জানান, পার্শ্ববর্তী ধানকুনিয়া গ্রামে প্রাইভেট পড়ে সকাল নয়টার দিকে বাই সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল হুসাইন। বিন্যাবাড়ি গ্রামের মধ্য দিয়ে একটি পাকা রাস্তার নির্মাণ কাজ চলমান রয়েছে। হুসাইন বাড়ির কাছাকাছি পৌছিলে নির্মাণাধীন পাকা রাস্তার ইটের খোয়া বহনকারী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই হুসাইনের মৃত্যু হয়।
এ ব্যাপারে চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) সেলিম রেজা মঙ্গলবার বিকেলে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চালক পলাতক রয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর