মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আটঘরিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ৮:২২ অপরাহ্ন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৭ মার্চ) সকালে সাড়ে নয়টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আটঘরিয়া পৌরসভা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অনেকেই।
পরে উপজেলা সম্মেলন কক্ষে আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন ওসি হাদিউল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, কৃষি অফিসার সজীব আল মারুফ, মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা জেসমিন আক্তার, প্রানী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, শিক্ষা কর্মকর্তা এসএম শাজাহান আলী প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইসমত জেরিন, দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় অধ্যক্ষ আতাউর রহমান,
উপজেলা প: প: কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আজিজ, প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, মাহতাব উদ্দিন,
বেলাল হোসেন খান, ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান, সমবায় কর্মকর্তা শেখ জাকিয়া সুলতানা, প্রকৌশলী কর্মকর্তা মেহেদী হাসান, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর জিএম আশরাফ আলী সহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভাটি সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ। পরে দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর