মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

চাঁদউল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগ উপহার সামগ্রী বিতরণ 

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ৬:৩৭ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলার ডেঙ্গাগ্রামে চাঁদউল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার ইকবাল হোসেন বাদশার নিজ অর্থায়নে প্রতি বছরের ন্যায় এবছরও ১০০ জন অসহায় দরিদ্র  মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার(১৭ মার্চ) বিকেলে ডেঙ্গাগ্রাম নিজ বাড়িতে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন ডেঙ্গাগ্রাম কলেজের প্রভাষক আশরাফুল আলম।
উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত পরিসংখ্যানবিদ মজিবুর রহমান, আলহাজ্ব লুৎফর রহমান, সোহেল রানা,  গোলজার হোসেন,  ওসমানগনি, মোক্তার হোসেন প্রমুখ।
এসময় চাঁদউল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার ইকবাল হোসেন বাদশা বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও আমি নিজ অর্থায়নে আমার এলাকার অসহায় দরিদ্র মানুষের মাঝে চাউল, তৈল, ছোলা, ডাল, খেজুর বিতরণ করেছি।
চাঁদউল্লাহ  ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ব্যারিস্টার ইকবাল হোসেন বাদশা জানান, চাঁদউল্লাহ ফাউন্ডেশন এর উদ্দেশ্য হলো এলাকার অসহায়, দুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়িয়ে অসহায় দরিদ্র মানুষের মুখে একটুখানি হাসি ফুটানো ও ঈদ আনন্দ ভাগাভাগি করা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর