মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার পুষ্পস্তবক অর্পণ

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ৭:৪১ অপরাহ্ন

১৫ মার্চ পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার নতুন কমিটির নেতৃবৃন্দ। পুষ্পস্তবক অর্পণের পূর্বে জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার আহ্বায়ক আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মঞ্জুরুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিজয় ভূষণ, যুগ্ম আহ্বায়ক হারিক হোসেন, আবুল বাশার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক এম.এ. আজিম।

উল্লেখ্য জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। গত ৬ মার্চ পূর্বের কমিটি বিলুপ্ত করে মো. আলমগীর হোসেন আলমকে আহ্বায়ক ও মঞ্জুরুল হককে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট্য নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক হারিক হোসেন, আবুল বাশার, এম.এ. আজিম, সদস্য আব্দুল্লাহ আল মাসুদ, আমিনুর রহমান মানিক, আব্দুল্লাহ শেখ, কামাল হোসেন, সেলিম হোসেন, আশরাফুল আলম সুমন, সোহরাব হোসেন, মাহবুব নবী, লুৎফুল বারী, মনিরুল ইসলাম, সাদেকুল ইসলাম হিরো, হান্নান মুন্সি, বিপ্লব চৌধুরী, মতিউর রহমান কিসলু, শিমুল হোসেন, শেখ জনি, শেখ রনি, বুলবুল ফকির, একরাম হোসেন, আকরাম হোসেন, আলতাব হোসেন, মোহাম্মদ আলী, আ. আলিম, আ. রাজ্জাক, আব্দুল আউয়াল, নুরুল আলম শাহীন. রাণী খাতুন, জয়নাল আবেদীন, নূর মোহাম্মদ নাসিম, মো. হ্যামলেট, বকুল হোসেন, রাজু রানা, মো. জয়নাল, আমানুজ্জামান লিটন, পান্না, জিয়াউল হক।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর