মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ভাঙ্গুড়ায় মেয়র ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ২:১৮ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় সওদাগর পাড়া সমাজকল্যাণ সংস্থার আয়োজনে মেয়র ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) রাতে উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।

পাবনার চাটমোহর উপজেলার টিম আর স্কয়ারের সোয়াদ-রিয়াদ জুটি ২-০ সেটে সিরাজগঞ্জের সাদ্দাম স্পোর্টসের লাল চাঁদ-তুহিন জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক ইবনুল হাসান শাকিল।

টুর্নামেন্টের পুরস্কার হিসেবে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও ৩০ হাজার টাকার প্রাইজমানি দেওয়া হয়। রানার্সআপ দলকে দেওয়া হয় রানার আপ ট্রফি ও ১০ হাজার টাকার প্রাইজমানি।

উপজেলা আ. লীগের সদস্য হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেন’র সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহীম হোসেন ইমরান, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি হেলাল উদ্দিন খান প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর