মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

কাশীনাথপুরে ঔষুধের দোকান ও প্রাইভেট ডায়গনস্টিকে অনিয়মের অভিযোগ, অর্থদণ্ড ও সিলগালা

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১:১৪ অপরাহ্ন

২৭শে ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে সিপিসি-২ পাবনার সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন চৌধুরী নেতৃত্বাধীন র‍্যাব-১২ এর সার্বিক সহযোগিতায় সিভিল সার্জন ড.শহীদুল্লাহ দেওয়ান এর সার্বিক তত্তাবধানে জাতীয় ভোক্তা অধিকার পাবনা জেলার  সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি’ এ অভিযান পরিচালনা করেন।এসময় সুজানগর আমিনপুর থানাধীন  আহাম্মাদপুরের কেয়ার ডায়াগনস্টিক সেন্টার  কে ৭০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা করা হয়।পরে সাঁথিয়া সাঁথিয়া থানাধীন  কাশিনাথপুর বাজারের সেবা মাল্টিকেয়ার হাসপাতাল কে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি অপারেশন থিয়েটার ও ল্যাব পরিচালনা ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এছাড়াও সততা ডেন্টাল কেয়ার কে প্রয়োজনীয় কাগজপত্রাদি না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে ফার্মাসিস্ট লাইসেন্স না থাকায় মেসার্স পাইকারি ফার্মেসী এন্ড সার্জিকেল ও নামিরা মেডিকেল হল কে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন বেড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.ফাতেমা জান্নাত।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্য সেবা প্রতিটি মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দিতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পাবনার সিভিল সার্জন ড.শহীদুল্লাহ দেওয়ান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর