মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় গাঁজার গাছসহ একজন গ্রেপ্তার

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় গাঁজার গাছসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে সিংড়া থানা পুলিশ। সিংড়া থানার ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রামে বসতবাড়ির আঙ্গিনার দক্ষিণ পার্শ্বে মাদকদ্রব্য গাঁজার গাছ রোপন করেছিল ইয়াকুব আলী ভুট্ট। গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া থানার এসআই মোঃ আঃ রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মোঃ আল আমিন (২৬) বড়গ্রামের মোঃ ইয়াকুব আলী ভুট্ট’র ছেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াকুব আলী ভুট্ট পালিয়ে যায়।

এসময় ১২ ফুট উচ্চতা ও ৩ কেজি ওজনের গাঁজার গাছ উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত এবং পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হলে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করে থানা পুলিশ।

সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, ১২ ফুট উচ্চতার গাঁজার গাছসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার মাধ্যমে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর