মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেনের ইন্তেকাল

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন

পাবনার চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলজার হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

বুধবার (২১ ফেব্রুয়ারি) হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ২টায় বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানসহ নামাজে জানাজা করা হয়। জানাজা শেষে হান্ডিয়াল ভেংড়ী কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, আগের দিন মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ হান্ডিয়াল শাখার সাবেক সভাপতি ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেনের মৃত্যুতে পাবনা-৩ সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন সহ বিভিন্ন মহল থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর