মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় বই মেলা ও গুণীজন সম্মাননা

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে দুইদিন ব্যাপী বই মেলা ও গুণীজন সম্মাননা দিয়েছে হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগার।

শনিবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় হাতিয়ান্দহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ চত্বরে দুইদিন ব্যাপী অনুষ্ঠিত বই মেলার সমাপনী দিনে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) সকালে এই বই মেলার শুভ উদ্বোধন করেন অত্র এলাকার কৃতিসন্তান বাংলাদেশ পুলিশের ডিআইজি (স্পেশাল ব্রাঞ্চ) প্রকৌশলী এ জেড এম নাফিউল ইসলাম।

সাংবাদিকতায় বিশেষ ভূমিকা রাখায় সিংড়া প্রেসক্লাবের সভাপতি, কালের কন্ঠ ও মোহনা টিভির সিংড়া উপজেলা প্রতিনিধি মোল্লা মো. এমরান আলী রানা, নাটোর জেলা সমকাল প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলুসহ ৬ জনকে সাহিত্য ও সংস্কৃতিতে গুণীজন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মেলায় ১০ থেকে ১২টি বইয়ের স্টল অংশগ্রহণ করেন। এসময় কবিতা আবৃত্তি, চিত্রাংকন, নৃত্য ও বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন ক্যাটাগরিতে অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন হাতিয়ান্দহ ইউপি চেয়ারম্যান মোস্তাকুর রহমান চঞ্চল, লালোর ইউপি চেয়ারম্যান একরামুল হক শুভ, দিঘাপতিয়া ইউপি চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বিদ্যুৎ, নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন, হাতিয়ান্দহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ প্রবীর সাহা, সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, কবি মাহবুব মান্নান, আবুল হোসেন, কবি জয়নাল আবেদিনসহ গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে লালোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সম্প্রতি সড়ক দুর্ঘটনায় বাবা হারানো প্রাপ্তি চাকীর হাতে আবু রুশত ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি সেলাই মেশিন তুলে দেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর