মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ঈশ্বরদী শহরের হারুখালি মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন; দূর্গন্ধ হারুখালি ময়লার ভাগাড় হবে শিশুপার্ক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪, ৩:১৪ অপরাহ্ন

শিশুপার্ক নির্মাণ করতে শহরের প্রবেশদ্বার অরনখোলার হারুখালি মাঠের ময়লার ভাগাড় পরিষ্কার ও পরিচ্ছন করলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের এমপি গালিবুর রহমান শরীফ। শনিবার(১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে “নিয়েছি শপথ গড়বো দেশ পরিচ্ছন্ন রাখবো বাংলাদেশ” শ্লোগানে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি-২৪ উদ্বোধন করেন এমপি গালিবুর রহমান শরীফ। এই সময় ঈশ্বরদী পৌরসভার মেয়র মোঃ ইছাহক আলী মালিথা, প্যানেল মেয়র আবুল হাশেম,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন মল্লিক তন্ময়, সাবেক ছাত্রলীগের সভাপতি রনি সহ আওয়ামী ছাত্রলীগ, যুবলীগ ও পৌরসভার অন্যান্য কাউন্সিলরবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
খোঁজ নিয়ে জানা যায়, দাশুড়িয়া দিক হতে ঈশ্বরদী শহরের প্রবেশ মুখে ময়লার দূর্গন্ধের ভাগাড়টি ছিল মানুষের নিকট বিষের নিঃশ্বাস। নাক ও মুখ বন্ধ করে জনসাধারণকে করতে হতো চলাচল। ভাগাড়টি হারুখালি মাঠ থেকে ময়লার ভাগাড়টি সরিয়ে নেওয়ার দাবী ছিল দীর্ঘদিনের। সেই দাবীর প্রেক্ষাপটে পৌরসভার উদ্যোগে গত বছর ভাগাড়টি সরিয়ে ফেলা হয়। কিন্তু পূর্বের ময়লা ও পলিথিনের নোংরা, অপরিষ্কার পরিচ্ছন্ন থেকেই যায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে প্রথম সংসদ অধিবেশন থেকে ফিরেই গালিবুর রহমান শরীফ সেই নোংরা হারুখালি মাঠটি নিজ হাতেই করলেন পরিষ্কার পরিচ্ছন্ন। স্থানীয়রা জানান, নেতাকর্মী ও মেয়রকে সঙ্গে নিয়ে এমপি গালিবুর রহমান শরীফ নিজ হাতে অরনখোলার হারুখালির ময়লার ভাগাড়ের ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। এটি একটি মহৎ উদ্যোগ। বিদেশে লেখাপড়া করায় সেখানকার সভ্য সংস্কৃতি ধারণকারী তারুণ্যজ্জল এমপি গালিবুর রহমান শরীফ জনসাধারণের জন্য স্বস্তিদায়ক ঈশ্বরদী গড়ে তুলতে পারবেন। কারণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েই নিজের নির্বাচনী আসনের সমস্যা সম্ভাবনার কথা প্রথম অধিবেশনেই সংসদে উপস্থাপন করেন। আর সংসদ অধিবেশন থেকে ফিরেই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে নিজ হাতে কাজ শুরু করেছেন। পৌর ছাত্রলীগের সভাপতি আবির হাসান শৈশব জানান, হারুখালি মাঠে থাকা দূর্গন্ধ দূর করতে এমপি গালিবুর রহমান শরীফ, পৌরসভার মেয়রসহ ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নিয়ে নিজ হাতে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করেন। ময়লার ভাগাড়ে পড়ে থাকা সব পলিথিন গুছিয়ে একত্রে করে পুড়িয়ে ফেলা হয়। অন্যান্য ময়লা পৌরসভার নির্ধারিত ভাগাড়ে নিয়ে ফেলা হয়। যেসব ভাগাড়ের উঁচু নিচু স্থান রোলার করে বালু ফেলা হবে। ঈশ্বরদী পৌরসভার মেয়র মোঃ ইছাহক আলী মালিথা জানান, দীর্ঘদিনের দূর্গন্ধযুক্ত হারুখালি মাঠটি এমপি গালিবুর রহমান শরীফ আমাদের সঙ্গে নিয়ে নিজহাতে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। দূর্গন্ধযুক্ত হারুখালির ময়লার ভাগাড়টি দূর্গন্ধহীন হবে। শিশুদের বিনোদনের লক্ষ্যে একটি শিশুপার্ক করার পরিকল্পনা পৌরসভা থেকে গ্রহন করা হয়েছে। বিষয়টি নিয়ে এমপি গালিবুর রহমান শরীফের সঙ্গে আলোচনা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর