মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় গাঁজাসহ ৩ জন র‌্যাবের হাতে গ্রেপ্তার

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় চেকপোস্ট পরিচালনা করে সাড়ে ২২ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ ,সিপিসি-২, নাটোর ক্যাম্প।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার সঞ্জয় কুমার সরকার।

এর আগে সিংড়া উপজেলার শেরকোল শাহীবাজার এলাকায় বেলা ১১টায় চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নাটোর সদরের তেলকুপি গ্রামের মো. মিন্টু মোল্লার ছেলে মোঃ সাগর মোল্লা ওরফে আশিক (২৪), মদনহাট গ্রামের ফজলুর রহমানের ছেলে মোঃ ফেরদৌস আহম্মেহ ফারদিন (২০), ও একই উপজেলার বড়গাছা গ্রামের বেলাল হোসেনের ছেলে মোঃ আকাশ হোসেন (২৩)।

র‌্যাবের কোম্পানী কমান্ডার সঞ্জয় কুমার বলেন, আটককৃতরা বিভিন্ন এলাকা হতে গাঁজা সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখ ফাঁকী দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখে পরিবহন করছে। তারা পেশাদার মাদক ব্যবসায়ী, দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর