মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪, ৩:৩১ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক তত্ত্বাবধানে ও বিদ্যালয় কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ রবিউল করিম এর সভাপতিত্বে ৬২তম ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলজার হোসেন, হান্ডিয়াল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবুল হাসেম, আওয়ামী লীগ হান্ডিয়াল শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম প্রাং, যুগ্ম সম্পাদক মোঃ রাসেল আহমেদ, এম এ সামাদ বিএম কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম হেলাল, হান্ডিয়াল কৃষি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবু শাহীন, সাপ্তাহিক চলনবিলের আলো সম্পাদক ও হান্ডিয়াল প্রেসক্লাব সভাপতি মোঃ রফিকুল ইসলাম রনি, আওয়ামী যুবলীগ হান্ডিয়াল শাখার সভাপতি মোঃ আমিনুর রহমান, সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম বকুল, হান্ডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শেখ ফরিদ, হান্ডিয়াল ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মোঃ রওশন আলী, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ হান্ডিয়াল শাখার সাধারণ সম্পাদক সুভাষ সাহা প্রমূখ।

এছাড়াও সকল বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয় পরিচালনা কমিটি, অভিভাবক ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

ক্রীড়া পরিচালনা করেন, ক্রীড়া শিক্ষক মোঃ নজরুল ইসলাম ও সঞ্চলনা করেন, মোঃ আশরাফুল আলম মাস্টার ও মোঃ আবু সাঈদ মাস্টার। খেলা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর