মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

নাটোরের সিংড়া থেকে সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব ৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। গতরাতে উপজেলার খাগড়বাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে র‌্যাব নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।
র‌্যাব জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোরের সিংড়া উপজেলার খাগড়বাড়িয়া গ্রামে অভিযান চালায় র‌্যাব এর সদস্যরা। অভিযানকালে খাগড়বাড়িয়া গ্রামের হাছান খাঁ এর ছেলে চক্রের মুলহোতা সম্রাট খাঁকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যমতে আরো ৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সম্রাট খাঁ এর বাবা হাছান খাঁ, মৃত কালু খাঁ এর ছেলে জনি খাঁ, দেলোয়ার খানের ছেলে রিদয় খান ও পাঁচবাড়ীয়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে রানা শেখ। এসময় তাদের কাছ থেকে ৫ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা জব্দকৃত আলামত মোবাইল ফোন জেলার বিভিন্ন এলাকা থেকে চুরি করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছে বলে স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সিংড়া থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর