মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আটঘরিয়ায় মাদক ব্যবসায়ী তুষার গ্রেফতার

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন

পাবনার আটঘরিয়ায় মাদক ব্যবসায়ী তুষার ইমরানকে (২০) ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত তুষার পৌরসভার দেবোত্তর মহল্লার আলমগীর হোসেন ওরফে আলোর ছেলে।
শুক্রবার রাতে জেলার সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পাবনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি,ডিবি) এমরান মাহমুদ তুহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার রাতে অভিযান চালিয়ে জেলার মালিগাছা ইউনিয়নে উওর রামচন্দ্র গ্রাম থেকে ১ কেজি গাঁজাসহ  মাদক কারবারি তুষার ইমরানকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী তুষার ইমরান বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করতো।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর