মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

সুজানগরে শাহিনকে বিজয়ী করতে উঠান বৈঠক

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪, ১১:২১ অপরাহ্ন

সুজানগর উপজেলা নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে জনসংযোগ। এ লক্ষ্যে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন উপজেলার বিভিন্ন বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন প্রার্থনা করছেন। সরকারের উন্নয়ন জানান দিতে এ সংক্রান্ত লিফলেটও বিতরণ করছেন। জনসংযোগের অংশ হিসেবে শনিবার (২৭ জানুয়ারি) সকাল থেকে উপজেলার দুলাই ইউনিয়নের রাইশিমুল, শান্তিপুর ও ইসলামপুর সহ কয়েকটি গ্রামে উঠান বৈঠক করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন শাহিন।
এসময় ভোট দিয়ে পুনরায় তাদের (উপজেলাবাসী) সেবা করার সুযোগ চান শাহিন। নানা বিভ্রান্তি ও অপপ্রচার ছড়ানো হতে পারে কিন্তু সবাইকে সচেতন থেকে যোগ্য লোককে বেছে নিতে হবে বলেও স্থানীয়দের প্রতি আহ্বান জানা তিনি। সুজানগরকে একটি স্মার্ট উপজেলায় রুপ দিতে যোগ্য প্রতিনিধির বিকল্প নেই এবং সে কারণেই আধুনিক সেবাদান ও উন্নয়ন সাধনে দক্ষ কারিগরকে বেছে নেবার আহ্বানও জানান শাহিন।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, সুজানগর উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, জেলা পরিষদ সদস্য আনোয়ার আহম্মেদ, আ.লীগ নেতা  কুতুব উদ্দিন, হাশেম ও জাকির বিডিয়ার সহ আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর