মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চাটমোহরে মা ও শিশু জোড়া খুন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

পাবনার চাটমোহরের ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও সন্তানকে গলায়ফাঁস দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত কে বা কারা এ হত্যা কান্ড ঘটিয়েছে। হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, দিঘুলিয়া গ্রামের আব্দুর রশীদ দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়া প্রবাসী। বাড়িতে তার স্ত্রী লাবনী (৩২), মেয়ে রিয়া (১৩) ও ছেলে রিয়াদ (৯) বসবাস করতেন। বৃহস্পতিবার রাতে রিয়া বাড়িতে ছিলনা। রাত দশটার দিকে লাবনী তার ছেলেকে সাথে নিয়ে ঘুমিয়ে পরেন।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে প্রতিবেশি শাহীন লাবনীদের বাড়ি গিয়ে কারো সারাশব্দ না পেয়ে ঘরের ভিতর প্রবেশ করে দেখতে পান আসবাব ও বিছানাপত্র সবকিছু উল্টাপাল্টা হয়ে আছে। শাহীন লাবনী ও রিয়াদকে ডাকাডাকি শুরু করেন এবং প্রতিবেশিদের বিষয়টি জানায়।

এক পর্যায়ে বাড়ির গোয়াল ঘরে পা বাঁধা ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাবনীকে মৃতাবস্থায় পরে থাকতে দেখেন এবং রিয়াদকে বাড়ির পাশের পুকুর পাড়ে গলায় মাফলার পেঁচিয়ে গাছের সাথে ঝুলন্ত অবস্থা দেখতে পান তারা।

স্থানীয়রা থানা পুলিশকে বিষয়টি অবগত করলে চাটমোহর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা ঘটনাস্থল পরিদর্শন ও পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান মা ও ছেলে খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে কেউ হয়তো টাকা পয়সা চুরি বা ডাকাতি করতে গিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে।

চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, কে বা কাহারা কেন এ জোড়া হত্যা কান্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাশ দুইটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর