মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

চাটমোহরে মনের ক্ষোভে যুবকের আত্মহত্যা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

পাবনার চাটমোহরে মনের ক্ষোভে আশরাফুল ইসলাম (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোর রাত ৫টার দিকে উপজেলার হান্ডিয়াল রায়নগর গ্রামে এ ঘটনা ঘটে। তার বাবার নাম ওছমান আলী। পেশায় সে টিউশন মাস্টার ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আশরাফুল প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় বাড়িতে ফিরে। রাতের খাবার খেয়ে তার নিজ ঘরে শুয়ে পড়ে। ভোর রাতে সকলের অগোচরে ঘরের আড়ার সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয় আশরাফুল।

মৃত আশরাফুলের চাচা সাবেক ইউপি সদস্য জাহের আলী জানান, তার বাবা ও মা পাশের ঘর থেকে ছেলের ছটফট শব্দ পেয়ে দ্রুত উঠে ছেলের ঘরে ঢুকে দেখে ঘরের আড়ার সাথে আশরাফুল ঝুলতেছে। তখন বাবা মা ছেলেকে অচেতন অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে আশরাফুল কি কারণে আত্মহত্যা করেছে তা পরিবারের কেউ বলতে পারছেননা। পরিবারের সকলের অভিমত সে লেখাপড়া শেষ করে চাকরি ও বিয়ের জন্য মাঝে মধ্যেই মন খারাপ করতো। হয়তো এই ক্ষোভেই সে আত্মহত্যা করেছে।
হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ভারপ্রাপ্ত) এস আই সিরাজ উদ্দিন বলেন, ঘটনাটি শোনার পর আমরা পুলিশ পাঠিয়েছি। ঘটনার স্থলে পৌছানোর আগেই আশরাফুল কে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় তার পরিবারের লোকজন। হাসপাতাল থেকে ময়না তদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর