মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

চাটমোহরের র‌্যাবের গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪, ১০:২৪ অপরাহ্ন

পাবনার চাটমোহরে র‌্যাবের গাড়ির ধাক্কায় রইছ শেখ (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে চাটমোহর-টেবুনিয়া সড়কের উপজেলার মুরগ্রাম ইউনিয়নের রতনপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে র‌্যাব সদস্যরা তাদের গাড়িতে করেই চাটমোহর উপজেলা স্বাস্থ্য রেখে চলে যায়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান রইছ শেখ। নিহত রইছ উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত পর্বত শেখের ছেলে।

স্বজন,প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে,রইছ শেখ স্থানীয় মসজিদে নামাজ পড়ে সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় রইছ শেখ দোটানায় পড়লে র‌্যাবের গাড়ি তাকে ধাক্কা দিলে মাটিতে পড়ে যান ওই বৃদ্ধ। এ সময় দুই পা গাড়ির চাকায় পিষ্ট হলে গুরুতর আহত হন রইছ শেখ। পরে তাকে র‌্যাব সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ওই বৃদ্ধের শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। পরে স্বজনরা অ্যাম্বুলেন্স যোগে রাজশাহী নেওয়ার পথে নওদাপাড়া এলাকায় পৌঁছালে রাত ৯ টার দিকে মারা যান রইছ শেখ।

ঘটনার ব্যাপারে মৃত রইছ শেখের ভাতিজা জনি হোসেন বলেন, র‌্যাব-১২’র একটি গাড়ি আমার বড় আব্বাকে ধাক্কা দেয় এবং গাড়ির চাকায় তার দুই পা পিষ্ট হয়। পরে তাকে রাজশাহী নেওয়ার পথে মারা যান। বিষয়টি আমি চাটমোহর থানার ওসি স্যারকে জানিয়েছিলাম। এছাড়া র‌্যাবের পক্ষ থেকেও আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, র‌্যাব-১২’র একটি গাড়ির ধাক্কায় রইছ শেখ নামের এক বৃদ্ধ আহত হয়েছিল। পরে রাজশাহীতে নেবার পথে তিনি মারা গেছেন বলে শুনেছি। তবে পরিবারটির পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেয়নি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর