শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

ভাঙ্গুড়ায় ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪, ৪:৫৮ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চামেলী খাতুন(৫২)নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন আহত হয়েছেন আরো ছয় জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রবিবার (১৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের রাংগালিয়া গ্রামে গ্যাস পাম্পের পাশে বাঘাবাড়ী টু টেবুনিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চামেলী খাতুন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মৃত আব্দুর রহিমের স্ত্রী। আহতরা হলেন, আটঘরিয়ার শামসুল মন্ডলের স্ত্রী নুরজাহান (৫২), চাটমোহরের আক্তার হোসেনের ছেলে সিএনজি ড্রাইভার আব্দুল জলিল (৪৫), চাটমোহর উপজেলার বিন্নেবাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে খাইরুল ইসলাম (৩২)। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মৃত সুরুজ প্রারামানিকের ছেলে জিল হক(৪০), একই এলাকার জিল হকে স্ত্রী নাসিমা খাতুন (৩৮) ও মেয়ে তাওহিদা খাতুন (৯)।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানায়, দুপুর দেড়টার দিকে চাটমোহর থেকে বাঘাবাড়ী যাওয়ার সময় রাংগালিয়া গ্রামে গ্যাস পাম্পের পাশে ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই এক জন মারা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালক দ্রুত গতিতে সেখান থেকে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাজমুল হক বলেন, নিহতের পরিবারের কেউ এখনো থানায় অভিযোগ করেনি। তবে সড়ক ও পরিবহন আইনে মামলা প্রক্রিয়ধীন আছে। ঘাতক ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর