মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আল হেলাল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪, ৩:৫৭ অপরাহ্ন

পাবনা শহরের কালাচাঁদপাড়া আল হেলাল এবতেদায়ী মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। বেলা ১২ টায় মাদ্রাসা প্রাঙ্গনে ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুর রহিম পাকন এবং ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।

প্রতিষ্ঠানের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শফিকুল ইসলাম খাঁনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাত তারা মৎস্য প্রসেসিং কোম্পানির পরিচালক আলহাজ্ব মো. ইমদাদ হোসেন মধু, আল হেলাল জামে মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মাসুদ লাল, পাবনা জেলা মিনি বাস মালিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম ওমর, থ্রি-স্টার ওয়েল মিলের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব দেলোয়ার হোসেন বাবু, বিশিষ্ট সমাজ সেবক ফিরোজ হোসেন লালু, দৈনিক সালাম বাংলাদেশের প্রতিনিধি ইমরান খান মানিকসহ প্রমূখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আশরাফ-উজ জামান মিঠু ও প্রধান শিক্ষক হাফেজ মাওলানা রেজাউল করিম। মোনাজাত পরিচালনা করেন আল হেলাল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. আল আমিন। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর