শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

সড়ক দুর্ঘটনায় বিএনপির নেতা শামসুল আলম নিহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: 
আপডেট সময়: শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪, ১২:১১ অপরাহ্ণ

নাটোরের লালপুর মহাসড়ক দুর্ঘটনায় বিএনপির নেতা শামসুল আলম (৪৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ওই এলাকার স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত শামসুল আলম ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুর গ্রামের মৃত আব্দুল গনির ছেলে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যার দিকে লালপুর উপজেলার গৌরীপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। উল্লেখিত স্থানে চায়ের দোকানে চা পান করে শশুর বাড়ির দিকে যাচ্ছিলেন তিনি। হঠাৎ পিছন দিক থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেল সজরে ধাক্কা দিলে ছিটকে গিয়ে গুরুতর আহত হয়। এ সময় আহত অবস্থায় ওই এলাকার স্থানীয়রা উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শামসুল আলম ঈশ্বরদী পৌর ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক ছিলেন এছাড়াও ধর্মীয় প্রতিষ্ঠান সাঁড়া গোপালপুর হযরত আবু হুরায়রা  কওমীয়া মাদ্রাসা এবং সাঁড়া গোপালপুর কেন্দ্রীয় ঈদগাহ ও গোরস্থান কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, ওই মোটরসাইকেল পথচারী মোটরসাইকেলটি ফেলে রেখে পালিয়ে গেলে মোটরসাইকেলটিকে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত শামসুল আলমের পরিবার বাদী হয়ে একটি এজাহার দিয়েছেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর