মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হলেন দাউদার মাহমুদ

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন

নাটোর জেলা বিএনপির সদস্য ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোনীত করেছে কেন্দ্রীয় বিএনপি। মঙ্গলবার (২রা জানুয়ারী) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা যায়।
দাউদার মাহমুদ বিগত একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। এছাড়া তিনি সিংড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সভাপতি ও ছাত্র রাজনীতিতে সিংড়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সিংড়ায় কেন্দ্রীয় বিএনপির সকল কর্মসূচি সফলভাবে পালন করেন তিনি।
দাউদার মাহমুদ বিভিন্ন রাজনৈতিক মামলায় একাধিকবার কারাবরণ করেছেন।
দাউদার মাহমুদ বলেন, আমাকে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমান ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক উপ-মন্ত্রী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে খালেদা জিয়ার মুক্তি ও একদফা দাবি আদায়ের সকল আন্দোলন সফলভাবে পালন করে আগামীতে নাটোর জেলা বিএনপিকে এগিয়ে নিয়ে যাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর