মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

১৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

পাবনায় ১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধোপাঘাটা পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে আটক করে পাবনা সদর থানা পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন, ধোপাঘাটা এলাকার মো. সাত্তার শেখের ছেলে মো. মাজেদ শেখ (৪২)।
এবিষয়ে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ মো. রওশন আলী বলেন, চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদে গাঁজা ক্রয়-বিক্রিয়ের খবর পেয়ে গভীর রাতে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত গাঁজার অনুমানিক বাজার মূল্য প্রায় ১১ লাখ টাকা। তিনি বলেন, মাদক কারবারি মাজেদ শেখের বিরুদ্ধে ইতোপূর্বেও আতাইকুলা থানাতে মাদক মামলা রয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ জানান, এরআগে ভাড়ারা ইউনিয়নের দুইটি বাড়িতে অভিযান চালিয়ে ৪টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর