মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

দর্পণ ইন্টারন্যাশনাল স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

মহান বিজয় দিবস উপলক্ষে দর্পণ ইন্টারন্যাশনাল স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে বাংলাবাজার চরকোশাখালি দর্পণ ইন্টারন্যাশনাল স্কুলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনটি গ্রুপে মোট ৮৩ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে প্রতি গ্রুপের তিনজন করে মোট নয়জন বিজয়ী হয়।
বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণে স্কুলের প্রধান শিক্ষিকা পারভীন সুলতানা রত্না বলেন, শিশুদের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের বাংলাদশের ইতিহাস সম্পর্কে জানাতে হবে। তাদেরকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, মুক্তিযুদ্ধের কথা, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির কথা জানাতে হবে। তাই মহান বিজয় দিবসে কোমলমতী শিশুদের মধ্যে বিজয় দিবসের অনুভূতি জাগিয়ে তুলতে এই চিত্রা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এসময় পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  সহকারী শিক্ষিকা রাবেয়া আক্তার মিম, আফরোজা তামান্না তনু, রিয়া খাতুন, রুখসানা খাতুন, তাসলিমা খাতুন, পুষ্প আক্তারসহ দর্পণ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর