মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আটঘরিয়ায় ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস প্রদান

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ৩:৪০ অপরাহ্ন

আটঘরিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সম্মাননা প্রদান ও আলোচনা সভা এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৯ ডিসেম্বর)  সকালে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার শিপ্রা রানী মন্ডল, দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াসিন,  মহিলা বিষয়ক অধিদপ্তরের সিএস মোঃ মাহমুদুল হক,  প্রশিক্ষক আহমেদ রুবেল প্রমুখ।
উক্ত দিবসে আটঘরিয়া উপজেলায় ৫ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা ক্রেস প্রদান করা হয়েছে।
এরা হলেন-আর্থিক ভাবে সাফল্য অর্জনকারি নারী আটঘরিয়া কলেজ পাড়া গ্রামের মিজানুর রহমানের স্ত্রী মোছাঃ ছাবিনা ইয়াসমিন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারি নারী মাজপাড়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী মোছাঃ তানজিলা খাতুন, একদন্ত ইউনিয়নের হিদাসকোল দড়িপাড়া গ্রামের শামসুজ্জহার স্ত্রী  সফল জননী নারী  মিসেস রোকেয়া বেগম, মাজপাড়া ইউনিয়নের হারলপাড়া গ্রামের শামীম হোসেনের স্ত্রী নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যঁমে জীবন শুরু করেছেন যে নারী মোছাঃ রুবিয়া খাতুন, কুষ্টিয়া পাড়া গ্রামের মিন্টুর স্ত্রী সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী  পামেলা খাতুন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর